আবার শজিমেক হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ২২:৪৮আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২:৪৮

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে আবার রোগীর স্বজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এর আগে ইন্টার্ন চিকিৎসকরা হামলা চালালেও এবার কর্মচারীরা চালিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। মারধরের শিকার এসএম আবু রায়হান হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের ফুলবাড়ি কারিগরপাড়ার রেজাউলের ছেলে এসএম আবু রায়হান টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের বগুড়া শাখার ইনচার্জ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি অসুস্থ স্ত্রীকে নিয়ে শজিমেক হাসপাতালে আসেন। বহির্বিভাগের সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবদুর রাজ্জাকের কক্ষের সামনে অপেক্ষা করছিলেন। এ সময় হাসপাতালের অফিস সহায়ক সোহরাব হোসেন চিকিৎসার জন্য অপেক্ষমান রোগীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ধাক্কাধাক্কি করেন। রায়হান এর প্রতিবাদ করলে সোহরাব হোসেন, আয়া লিমাসহ ও ৩-৪ জন কর্মচারী রায়হানকে মেরে রক্তাক্ত করেন।

ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, হামলাকারী সোহরাব ক্ষমা চাওয়ায় ঘটনাটি মীমাংসা হয়ে গেছে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হামলার শিকার এসএম আবু রায়হান বলেন, চিকিৎসা নিতে আসা রোগীর সঙ্গে দুর্ব্যবহার করায় আমি প্রতিবাদ করেছি। তাই হাসপাতালের অফিস সহায়ক সোহরাব হোসেন, আয়া লিমা ও তাদের ৩-৪ জন সহযোগী আমাকে বেধড়ক মারপিট করেন। এ ব্যাপারে হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

/এএম/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
এনসিপির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের