স্বাস্থ্যের নথি গায়েব: ঠিকাদার টোটনকে ঢাকায় এনেছে সিআইডি

রাজশাহী প্রতিনিধি
০২ নভেম্বর ২০২১, ০১:১৭আপডেট : ০২ নভেম্বর ২০২১, ০৮:৪৮

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি ফাইল গায়েবের ঘটনায় জড়িত সন্দেহে ঠিকাদার নাসিমুল ইসলাম গণি টোটনকে রাজশাহী থেকে ঢাকায় এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর বিশেষ পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, সোমবার (১ নভেম্বর) রাত ১০টায় নগরীর কেশবপুর এলাকার বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য মাইক্রোবাসে করে টোটনকে ঢাকায় নিয়ে গেছে সিআইডি। তবে এখনও তাকে আটক বা গ্রেফতার দেখানো হয়নি।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকটি ফাইল গায়েব হয়েছে। এর মধ্যে রাজশাহীর একটি ফাইল রয়েছে। এ জন্য তাকে ঢাকায় সিআইডি অফিসে ডাকা হয়েছিল। টোটন নিজেই যেতে চেয়েছিলেন। কিন্তু ঢাকায় যেতে গিয়ে কোথায় হারিয়ে যান, এ জন্য সিআইডির একটি টিমের হেফাজতে রাতে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

জানা গেছে, রাজশাহীসহ সারা দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করেন টোটন। নথি গায়েবের ঘটনায় তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

/এএম/এমএস/
সম্পর্কিত
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে