সাবেক স্ত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

বগুড়া প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২১, ১৭:৩৬আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৮:২২

বগুড়ায় সাবেক স্ত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে আহত ওমর ফারুক (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওমর ফারুক বগুড়ার গাবতলী উপজেলার হোসেনপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। সে বগুড়া শহরের মালতিনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, লেখাপড়ার কারণে বিদ্যালয়ের কাছে মালতিনগর নামাপাড়ায় ভাড়া বাসায় থাকতো ওমর ফারুক। তার সঙ্গে একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত জানুয়ারিতে তাদের গোপনে বিয়ে হয়। চার মাস সংসার করার পর দাম্পত্য কলহ দেখা দেয়। পরে ওমর ফারুককে তালাক দেয় ওই ছাত্রী। এরপর এক সহপাঠীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ১১ নভেম্বর বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। সেখানে সাবেক স্ত্রীকে প্রেমিকের সঙ্গে দেখে ওমর ফারুক ক্ষুব্ধ হয়। বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয় চত্বরে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছুরি দিয়ে ওমর ফারুকের পেটে আঘাত করে পালিয়ে যায় ওই ছাত্রীর প্রেমিক। পরে তাকে দ্রুত শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১২টার দিকে ফারুকের মৃত্যু হয়েছে।

বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানান, লাশ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ঘটনার পর থেকে ওই ছাত্রীর প্রেমিক পলাতক। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী