চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০২১, ১৫:২৭আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৫:২৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মমিনুল ইসলাম হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২২ নভেম্বর) দুুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সুফিয়ান (৪০)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামের বাড়িতে টয়লেট নির্মাণকে কেন্দ্র করে ২০১৩ সালের ২০ জুলাই প্রতিবেশী সুফিয়ানের সঙ্গে মমিনুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুফিয়ান ধারালো হাসুয়া দিয়ে আঘাত করলে হাসপাতালে নেওয়ার পথে মমিনুলের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী সীমা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় সুফিয়ানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই বানী ইসরাইল ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর সুফিয়ানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

/টিটি/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম