ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেলো চাচার

রাজশাহী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৩:৫৮আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪:০০

রাজশাহীর মোহনপুর উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে নাজিম শাহ চেংকু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সিন্দুরী গ্রামে এ ঘটনা ঘটে।

সিন্দুরী গ্রামের বাসিন্দা নাজিম শাহ। ঘটনার পর পালানোর সময় অভিযুক্ত নাসির উদ্দীনকে (৪০) আটক করেছে পুলিশ। নাসিরের বাবার নাম নাজু শাহ।

নাজিম শাহের বড় ভাই বায়েম শাহ জানান, দুই বছর আগে বাবা নাজুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন নাসির। ওই ঘটনায় করা মামলার সাক্ষী ছিলেন নাজিম। কিছু দিন আগে নাসিরের বিরুদ্ধে আদালতে সাক্ষী দেন তিনি। এ কারণে তার ওপর ক্ষিপ্ত ছিলেন। বাবাকে হত্যা চেষ্টার মামলার আসামি হলেও নাসির পরিবারের সঙ্গেই থাকতেন। বাড়িতে মাঝে মাঝে ছুরি-চাকু বের করে নাজিম শাহকে হত্যার হুমকি দিতেন। 

রবিবার সকালে পরিবারের সবাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট দিতে যান। ফাঁকা বাড়িতে খেতে বসেছিলেন নাজিম। তখন ছুরিকাঘাতে তাকে আহত করেন নাসির। এরপর বাড়ি থেকে বের হলে পড়ে মারা যান নাজিম।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। থানার সামনে দিয়ে পালানোর সময় নাসিরকে আটক করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম