ফেসবুকে স্ত্রীর ভিডিও ছড়িয়ে দেওয়া স্বামীর ১০ বছর কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ১৬:৩৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৬:৩৩

স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার দায়ে স্বামীকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল। একইসঙ্গে আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় আসামির উপস্থিতিতে বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি মানিক হোসেন রাজশাহী চারঘাটের ঝিকরা এলাকার সাইফুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের সরকারী কৌঁসুলি অ্যাডভোকেট ইসমতারা বলেন, ‘সব তথ্য-প্রমাণের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি মানিককে দোষী সাব্যস্ত করেছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। জরিমানার পাঁচ লাখ টাকা ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত আসামি মানিক হোসেনের সঙ্গে তার স্ত্রীর ছয় বছর আগে বিয়ে হয়। বিয়ের সময় তার স্ত্রী জানতেন না স্বামী মানিকের নামে ধর্ষণসহ মোট তিনটি মামলা রয়েছে। এ নিয়ে সাংসারিক জীবনে অশান্তি দেখা দিলে ২০১৫ সালের ১৮ আগস্ট মানিককে ডিভোর্স দেন স্ত্রী। এরপর দাম্পত্য জীবনের বিভিন্ন সময়ে ধারণ করা নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় মানিক। এতে ভুক্তভোগী বাদী হয়ে ২০১৬ সালের ২১ জানুয়ারি রাজশাহী চারঘাট মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় এ রায় দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী