কবুতরে সয়লাব নাটোর, আয় হচ্ছে লাখ টাকাও

কামাল মৃধা, নাটোর
০৮ ডিসেম্বর ২০২১, ০৮:৫৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৮:৫৪

নাটোরকে এখন কবুতরের জেলা বললে ভুল হবে না। সম্প্রতি কবুতর-শুমারিতে এমনটাই দেখা গেলো। জেলার প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, নাটোরে এখন বাণিজ্যিকভাবেই পালন করা হচ্ছে ৫ লাখ ৭০ হাজার কবুতর।

নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, জেলায় কবুতরের ২৫০-৩০০টি বাণিজ্যিক খামার রয়েছে। এগুলোতে পালন করা হচ্ছে নানা ফ্যান্সি জাতের কবুতর। এর মধ্যে আছে লাহোর সিরাজি, বোম্বাই, বিউটি হোমা, মুক্ষি, কোকা, গিরিবাজ, তুরিবাজ ও কিংসহ আরও অনেক জাত।

গোলাম মোস্তফা বলেন, এসব জাতের কবুতরের বাচ্চার বয়স ৪৫ দিন হলেই দাম হাজার টাকা ছাড়িয়ে যায়।

তিনি আরও জানান, এর বাইরে নাটোরে প্রায় সাড়ে তিন হাজার খামারি আছে বলে আমরা জানি। এগুলোতেও প্রায় দুই লাখ কবুতর রয়েছে। খামারিরা কবুতর পালন করে নিজ পরিবারে যেমন প্রোটিনের চাহিদা মেটাচ্ছেন তেমনি বিক্রি করে লাভবানও হচ্ছেন।

সরেজমিনে নাটোর জেলার সিংড়া উপজেলার আদিমপুর গ্রামের আবু সাইদের বাড়িতে দেখা যায় কবুতরের সুবিশাল খামার। সত্তর বছর বয়সী সাইদ জানান, পাঁচ বছর আগে তিনি শখের বসে কবুতর পালন শুরু করেন। এখন তার খামার পুরোপুরি বাণিজ্যিক।

২০১৬ সালের ডিসেম্বরে ২৩ হাজার টাকায় ১০ জোড়া কবুতর দিয়ে খামার শুরু করেন সাইদ। এখন তার খামারে সাড়ে তিনশ’ জোড়া কবুতর। খরচ বাদ দিয়ে মাসে প্রায় এক লাখ টাকা।

তিনি আরও বলেন, তার খামারে রয়েছে ৩০ প্রজাতির কবুতর। এরমধ্যে আছে ইন্ডিয়ান ফানটেইল, লাহোরি কালো, হলুদ, তুরিবাজ লাল, আলমন্ড, ইন্ডিয়ান লোটন, দেশি লোটন, বাশিরাজ কোকা, রেসার হোমা, গিরিবাজ, লাল, হলুদ বোম্বাই, আমেরিকান শো কিং, কালদম, মুক্ষি, ঝরনা শাটিন, সুয়া চন্দন। খামারে দুজন শ্রমিককে চাকরিও দিয়েছেন।

সাইদ বলেন, বসতভিটায় ৮৪ ফুট বাই ১৯ ফুট চওড়া খামার তার। পাশাপাশি ১৯ বিঘা জমিতে চাষাবাদও করছেন। পাঁচটি পুকুরে চলছে মাছচাষও।

তিনি আরও বলেন, খামার থেকেই কবুতর কিনে যায় ক্রেতারা। এ ছাড়া ঢাকা, গাজীপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ থেকেও ব্যবসায়ীরা এসে তার কবুতর নিয়ে যান।

 

/এফএ/

/এফএ/এফআর/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি