চুল-ভ্রু কেটে গৃহবধূকে নির্যাতন: স্বামী-শাশুড়িসহ গ্রেফতার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২১, ১৪:৩২আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪:৩৭

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গৃহবধূর (৩০) চুল ও ভ্রু কেটে নির্যাতনের ঘটনায় স্বামী-শাশুড়িসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভোরে শাহজাদপুর ও ঢাকার সাভার থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১২।

গ্রেফতারকৃতরা হলো—উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ভুক্তভোগীর স্বামী মেহেদী হাসান সুজন (৪৩), শাশুড়ি ময়না বেগম (৫৫) ও দেবর সুমন (৩৫)।

র‌্যাব-১২’র উপ-অধিনায়ক মেজর মুশফিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১৫ বছর আগে সুজনের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। সুজন গার্মেন্টসে চাকরি করে। সেই সূত্রে সপরিবারে ঢাকায় বাসবাস করতো। গত ৩ ডিসেম্বর শাহজাদপুরে বেড়াতে আসে। ১৫ ডিসেম্বর পারিবারিক কলহের জেরে গৃহবধূর চুল ও চোখের ভ্রু কেটে দেয় সুজন। পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীর মা ২০ ডিসেম্বর শাহজাদপুর থানায় মামলা করেন। আসামিদের গ্রেফতারে র‌্যাব-১২ এর কাছে অভিযোগ করেন।

মঙ্গলবার ভোরে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মুশফিকুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযানে  শাহজাদপুর ও  সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সকালে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের