চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২১, ১২:৩০আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২:৩২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটে। ইব্রাহিম আলী শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের আবু তাহের দুখুর ছেলে।

শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, রাত আড়াইটার দিকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।

ইব্রাহিমের চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, গতরাতে সীমান্ত এলাকায় গিয়েছিল। সকালে বিজিবি সূত্রে জানতে পারি, বিএসএফের গুলিতে ইব্রাহিম মারা গেছে। লাশ সীমান্তের ভারতীয় অংশে পড়ে আছে। 

এদিকে বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, নিহত যুবক কোন দেশের নাগরিক সেটা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করা হচ্ছে। সবকিছু নিশ্চিত হওয়ার পর গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

/এসএইচ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি