আ.লীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২২, ১৭:৫২আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৭:৫২

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সোহরারের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলীয় নেতাকর্মীরা। এ সময় তাদেরকে সড়কে টায়ার ও কাঠ পোড়াতেও দেখা যায়। এই হামলার ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সীমান্তবাজারে এই কর্মসূচি পালিত হয়।

সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কামরুল ইসলাম বিপ্লব, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, গান্ধাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত আসামিদের গ্রেফতার না করা হলে আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন।

প্রসঙ্গত, শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে কাজিপুরের গান্ধাইলে একটি ওয়াজ মাহফিলের ব্যানারে নাম দেওয়াকে কেন্দ্র করে উপজেলার ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদের নেতৃত্বে একটি দল আওয়ামী লীগ নেতা শহীদ সোহরারের ওপর হামলা চালায়। এ সময় তার দুই পা ধারালো অস্ত্র দিয়ে যখম করে দেয় তারা। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত আওয়ামী লীগ নেতার বোন হামিদা খাতুন বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করে মামলা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের