জয়পুরহাটে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২২, ১০:৫৬আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৪:২২

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৩৬) নামে একজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শালবন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের চালক। তিনি চাপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা। আহত হয়েছেন তার সহকারী গোমস্তাপুরের বাসিন্দা মনোরঞ্জন (৩৮)। তাকে  জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোদ্দার জানান, সকালে হিলি থেকে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে জয়পুরহাট থেকে মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। পথিমধ্যে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন তার সহকারী। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

লাশ উদ্ধার করে ক্ষেতলাল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানান শওকত আলী জোদ্দার।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের