নাটোরে খুনের ২৮ বছর পর রায়, সাত আসামির কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২, ২০:৫৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২০:৫৯

নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের মৌ গ্রামে জোড়া খুনের মামলায় ১০ আসামির সাত জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় এক আসামিকে খালাস দেওয়া হয়। অপর দুই আসামি মামলা চলাকালে মারা গেছেন।

দীর্ঘ প্রায় ২৮ বছর শুনানি শেষে সোমবার (২৪ জানুয়ারি) বিকালে এই রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফ উদ্দিন।

নাটোর কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯৯৪ সালের ২৭ জানুয়ারি মৌ গ্রামে শবে বরাতের রাতে তবারক বিতরণকে কেন্দ্র করে আক্কাস আলী ও সিকিমের সঙ্গে কুদ্দুস আালীর সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় আক্কাস ও সিকিমসহ বেশ কয়েকজন আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে  ওই দুইজন মারা যান। এ ঘটনায় নিহত সিকিমের ছেলে আমির হামজা বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ  প্রায় ২৮ বছর শুনানি শেষে ওই মামলার  রায় ঘোষণা করেন আদালত।

আমিনুর রহমান আরও জানান, কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবদুল কুদ্দুস, মোসলেম উদ্দিন, দুলাল, আফসার আলী, শাহাদাত হোসেন, রেজাউল ইসলাম ও ওয়াদুদ। 
খালাসপ্রাপ্ত আসামি হলেন আব্দুল জলিল। রায় ঘোষণার সময় আট জনই উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি