নাতির জন্য মোজা আনতে বলায় ছেলের মারধরে বাবা নিহত

রাজশাহী প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২২, ২০:১৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ২০:৩১

রাজশাহীর চারঘাটে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার শলুয়া ইউনিয়নের তাতারপুর কারিগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাদেক আলী (৬০)। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ছেলে মুরাদ আলী (৩২)।

চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ছেলে মুরাদ আলী পরিবারের ভরণপোষণ ঠিকমতো দিতেন না। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকালে বাবা সাদেক আলী ছেলে মুরাদকে নাতির জন্য পায়ের মোজা আনতে বলেন। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে মুরাদ বাবা সাদেক আলীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকেন। এতে সাদেক আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকালে মারা যান তিনি। তবে ঘটনার পর থেকে মুরাদ আলী পলাতক।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রামেক হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের