শিঙাড়া বিক্রেতা স্কুলছাত্রকে ৫০ হাজার টাকা দিলেন এমপি 

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ূয়া আমির হামজা নামে এক ছাত্রের শিঙাড়া বিক্রির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অভাবের তাড়নায় শিঙাড়া বিক্রিকারী ওই স্কুলছাত্রকে ৫০ হাজার টাকা সহযোগিতা করেছেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকালে এমপি মেরিনা জাহান কবিতা শক্তিপুরের নূরজাহান ভবনে ওই ছাত্রের হাতে এই টাকা তুলে দেন। এ ছাড়াও ফেসবুকের মাধ্যমে সংগৃহীত দুই হাজার টাকার পোশাক তার হাতে তুলে দেওয়া হয়। 

শিঙাড়া বিক্রেতা স্কুলছাত্রকে ৫০ হাজার টাকা দিলেন এমপি 

এ সময় আমির হামজার বাবার সঙ্গে কথা বলে তার শারীরিক অসুস্থতার সার্বিক খোঁজখবর নেন এমপি। এমন সহায়তা পেয়ে আমির হামজা ও তার বাবা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এর আগে, তীব্র ঠান্ডায় ঝুড়ির মধ্যে শিঙাড়া-সমুচাসহ ১১ বছর বয়সী আমির হামজার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করেন পরিবেশকর্মী মামুন বিশ্বাস। সেখানে তিনি লেখেন, ‘মা নেই, সে কষ্ট ভুলে অসুস্থ বাবা ও দাদির মুখে ভাত তুলে দিতে পাড়ায় পাড়ায় ছুটে চলে ১১ বছরের শিশু আমির হামজা’। পোস্টটি এমপি মেরিনা জাহান কবিতার নজরে এলে তিনি সহায়তা নিয়ে পাশে দাঁড়ান। 

মেরিনা জাহান কবিতা বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। রাজনীতি মানবসেবার একটি অংশ, সে হিসেবে যেকোনও মানুষের বিপদের সময় তার পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।’

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো দিবে ইইউ 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি