রাজশাহী মেডিক্যালে আরও ৩ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৯

রাজশাহী মেডিক্যাল (রামেক) কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও তিন জন মারা গেছেন। এর মধ্যে দুই জন রাজশাহীর বাসিন্দা এবং অন্যজনের বাড়ি বগুড়ায়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালের আইসিইউ, ১৬ ও ২৯-৩০ নম্বর ওয়ার্ডে একজন করে তিন জন রোগী মারা গেছেন। এদের মধ্যে দুই জন পুরুষ ও একজন নারী।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৭০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৯ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি তিন জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিন জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আট জন।

বর্তমানে রাজশাহীর ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয়, নওগাঁর আট, নাটোরের চার, পাবনার তিন, কুষ্টিয়ার দুইৎ, সিরাজগঞ্জ ও ঝিনাইদহের একজন করে রোগী হাসপাতালে ভর্তি আছেন। 

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম