নাটোরে দুই পক্ষের সংঘর্ষ ও গুলিতে আহত ৪

নাটোর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৮

নাটোরের গুরুদাসপুর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধসহ চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অপর তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের খাকড়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, গুলিবিদ্ধ মো. রিপন আলী (৩৮), মোকলেছুর রহমান (৪০), মো. হেলাল উদ্দিন (৪৫) ও আরিফ হোসেন (৩২)। 

প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় খাকড়াদহ এলাকার বাসিন্দা মো. রিপন আলী ও হাবিব মন্ডলের মধ্যে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে রিপন আলী গুলিবিদ্ধ হন। সেই সঙ্গে মোকলেছুর রহমান, হেলাল উদ্দিন ও আরিফ হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রিপনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শারমিন ইসলাম বলেন, গুলিবিদ্ধ হওয়ায় রিপনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

ওসি আব্দুল মতিন বলেন, রিপন ও হাবিব আত্মীয়। দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলছিল। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে, পরিস্থিতি এখন শান্ত। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী