মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট নারী

জয়পুরহাট প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩২

জয়পুরহাটে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লায়লা নাসরিন (৪৮) এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার পুরানাপৈল নিরিবিলি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। লায়লা নাসরিন কালাই পৌর এলাকার মূলগ্রাম মহল্লার আনিছুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লায়লা নাসরিন। রাত সাড়ে ৭টার দিকে পুরানাপৈল নিরিবিলি হোটেলের সামনে একটি মোটরসাইকেল আনিছুর রহমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর পড়ে যান লায়লা। এ সময় জয়পুরহাট থেকে পাঁচবিবিগামী একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠান।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, আনিছুর রহমান স্ত্রীকে নিয়ে পাঁচবিবিতে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি