খেজুরের রস ছাড়াই তৈরি ৫০ মণ নকল গুড় জব্দ

রাজশাহী প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১১

খেজুরের রস ছাড়াই চিনিতে আটা, হাইড্রোজ, ফিটকিরি, সোডা, চুন, ডালডাসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদানের সংমিশ্রণে রাতের আঁধারে তৈরি হচ্ছে নকল গুড়। আর এই গুড়েই সয়লাব বাজার। রাজশাহীর বাঘা উপজেলায় আড়ানী চকরপাড়া গ্রামে এমনই একটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে কারখানা থেকে নকল গুড়, গুড় তৈরির সামগ্রী জব্দ এবং সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– কারখানা মালিক রকিব আলী (৪২), কারিগর সুমন আলী (৪২), আকবর আলী, অনীক আলী ওরফে পাইলট (৩০), মাসুদ রানা (৩০), বিপ্লব হোসেন ওরফে সাজু (২৫), মামুন আলী (২৭) ও বাবু (২৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাতের আঁধারে এই কারিগররা ৫০ মণ ক্ষতিকর উপকরণ ব্যবহার করে ৫৫ মণ করে গুড় উৎপাদন করে। আর এই ভেজাল গুড় তৈরিতে স্থানীয় সমিতির প্রত্যক্ষ-পরোক্ষ সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গ্রেফতার কারখানা মালিক রাকিব আলীও ওই সমিতির সদস্য। এ বিষয়ে আরও অনুসন্ধান করা হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এসপি জানান, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালিয়ে ৫০ মণ ভেজাল খেজুরের গুড়, ১০ বস্তা চিনি, ১৮ কেজি ফিটকিরি, ২৫ কেজি চুন, ৬০০ গ্রাম ডালডা, এক কেজি হাইড্রোজসহ গুড় তৈরির অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে। এর আনুমানিক মূল্য ৩ লাখ ৫ হাজার ৬৬৫ টাকা। এগুলোর নমুনা বিএসটিআইয়ে পাঠানো হবে। এরপর প্রতিবেদনের ভিত্তিতে গুড়গুলো ধ্বংস করা হবে। আর চিনি, চুনগুলো প্রক্রিয়া শেষে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, রাজশাহী জেলার বাঘা খেজুরের গুড় তৈরিতে প্রসিদ্ধ এলাকা। এর সুনাম দেশব্যাপী রয়েছে। এই গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। আর এই সুনামকে কাজে লাগিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী রাতের আঁধারে ভেজাল গুড় তৈরি করে বাজারে সরবরাহ করছেন। এই গুড়ে এমন সব রাসায়নিক উপাদান ব্যবহার করা হচ্ছে যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এই গুড় খেলে দীর্ঘমেয়াদি আলসার, ক্যানসার, বিভিন্ন শারীরিক জটিলতাসহ তৎক্ষণিক প্রতিক্রিয়ায় মৃত্যুও হতে পারে।

 

 

/এমএএ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী