সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে: বাণিজ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪০

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে। ক্রয় ক্ষমতা ধরে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে এক কোটি নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির মাধ্যমে তেলসহ নানা ধরনের পণ্য দেওয়া হচ্ছে।   

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে মাসব্যাপী এসএমই ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।
 
/এসএইচ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী