মহাস্থানগড়ে প্রত্নতত্ত্ব অধিদফতরের খননকাজ শুরু

বগুড়া প্রতিনিধি
০১ মার্চ ২০২২, ২২:১২আপডেট : ০১ মার্চ ২০২২, ২২:১২

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে আবারও খননকাজ শুরু হয়েছে। প্রত্নসম্পদ খুঁজে বের করা, সংরক্ষণ ও গবেষণার উদ্দেশ্যে চলছে এই খননকাজ। মঙ্গলবার (১ মার্চ) সকাল থেকে মহাস্থানগড়ের বৈরাগীর ভিটায় মাটি খনন শুরু করে প্রত্নতত্ত্ব অধিদফতর। এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব অধিদফতরে রাজশাহী ও রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা।

ড. নাহিদ সুলতানা বলেন, ‘প্রত্নতত্ত্ব খননের মাধ্যমে আড়াই হাজার বছরের প্রাচীন নিদর্শন উন্মোচন হবে। এসব নিদর্শন সংস্কার, সংরক্ষণ ও গবেষণা করে যাদুঘরে প্রদর্শন করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রত্নতত্ত্ব অধিদফতরের নিজস্ব উদ্যোগে খনন শুরু হয়েছে। মাসব্যাপী খননকাজ চলবে। এর আগে সর্বপ্রথম ১৯৩৪-১৯৩৬ সালে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ কেএন দীক্ষিত বৈরাগীর ভিটায় খননকাজ শুরু করেছিলেন। খনন শেষ হলে মার্চের শেষে মহাস্থানগড়ে পুরাকীর্তির ওপর একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।’

খননকাজ উদ্বোধনকালে ছিলেন– মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান ও খনন কার্যক্রমের দলনেতা রাজিয়া সুলতানা, প্রধান নকশা অঙ্কনকারী আফজাল হোসেন, আলোকচিত্রকর আবুল কালাম আজাদ ও সার্ভেয়ার মুরশিদ কামাল ভূঁইয়া।

/আরকে/এএম/
সম্পর্কিত
ইতিহাস ও প্রত্নসম্পদের অনন্য ভাণ্ডার বরেন্দ্র গবেষণা জাদুঘর
মাটির নিচে লুকিয়ে থাকা প্রাচীন কাহিনির প্রত্নস্থল গোকুল মেধ
কুমিল্লার প্রাচীন প্রত্ননগরী রূপবান মুড়াতে একদিন
সর্বশেষ খবর
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক