গিরিশচন্দ্র সেনের বাড়ি সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৪, ১৮:০৪আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৮:০৬

কোরআন শরিফের প্রথম বাংলা অনুবাদকারী ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয়েছে। সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক গেজেটে গিরিশ চন্দ্র সেনের নরসিংদীর পাঁচদোনার বাড়িটিকে প্রত্নতত্ত্ব সংরক্ষিত ঘোষণা করা হয়।

গেজেট অনুযায়ী নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পাঁচদোনা গ্রামের বুরাইরহাট মৌজার ০.০১৩৪ একর জমি এই প্রত্নতত্ত্ব সংরক্ষিত এলাকার আওতাভুক্ত। ওই জমিটি রেকর্ডের আগেই ভাই গিরিশচন্দ্র সেন মৃত্যুবরণ করায় তার নামে খতিয়ানভুক্ত হয়নি। জমিটি আরএস রেকর্ড অনুযায়ী অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের দখলে আছে। ওই জমিতেই গিরিশচন্দ্রের বাড়িটি অবস্থিত।

১৮৩৪ সালে নরসিংদী সদর উপজেলার পাচঁদোনা গ্রামে জন্মগ্রহণ করেন গিরীশ চন্দ্র সেন। ১৮৭১ সালে গিরিশচন্দ্র সেন সনাতন ধর্ম ত্যাগ করে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। ১৮৭৬ সালে ৪২ বছর বয়সে তিনি মৌলভী এহসান আলীর কাছে আরবি ব্যাকরণ শেখেন। ৩ বছর কঠোর সাধনার পর ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলায় গিরিশচন্দ্র সেনই সর্বপ্রথম ১৮৮১ সালে পবিত্র কোরআন শরিফের প্রথম পারা বাংলা অনুবাদ করেন, যা শেরপুর চারুচন্দ্র প্রেস থেকে ছাপা হয়। পরবর্তী সময়ে ৬ বছর কঠোর পরিশ্রম করে সম্পূর্ণ কোরআন শরিফের বাংলা অনুবাদ প্রকাশ করে বিশ্ববাসীকে চমৎকৃত করেন তিনি। তার প্রকাশিত ৩৫টি গ্রন্থের মধ্যে ২২টি ইসলাম ধর্ম বিষয়ক। 

ভাই গিরিশচন্দ্র সেন ১৯১০ সালের ১৫ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে নরসিংদীর পাঁচদোনা গ্রামের বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

গিরিশ চন্দ্রের ওই বাড়িটি দীর্ঘদিন অযত্ন ও অবহেলায় ছিল। এর একটি অংশ বেদখলও হয়ে যায়। পরে নরসিংদী প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ঐতিহ্য অন্বেষণের মাধ্যমে নরসিংদী জেলা প্রশাসন বাড়িটি সংস্কার করে জাদুঘরে রূপ দেয়।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
ইতিহাস ও প্রত্নসম্পদের অনন্য ভাণ্ডার বরেন্দ্র গবেষণা জাদুঘর
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
মাটির নিচে লুকিয়ে থাকা প্রাচীন কাহিনির প্রত্নস্থল গোকুল মেধ
সর্বশেষ খবর
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক