মুন্সীগঞ্জে সংস্কৃতি উপদেষ্টা ড. আসিফ নজরুল

অন্যান্য দিন সময় পাই না, শুক্রবারে দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ঘুরে দেখবো

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৯

মুন্সীগঞ্জের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শনে আসেন তিনি। এদিন সকাল সাড়ে ১০টার দিকে তিনি মুন্সীগঞ্জ শহরের মোগল আমলের ইদ্রাকপুর দুর্গ পরিদর্শন করেন।

আসিফ নজরুল বলেন, ‘প্রত্নতত্ত্ব অধিদফতরের আওতাধীন যে সকল প্রত্নতত্ত্ব আর স্থাপনাগুলো রয়েছে সেগুলো সরেজমিনে দেখতে চাচ্ছি। সপ্তাহের অন্যান্য দিন সময় পাই না। শুক্রবার আমি ঠিক করেছি, সারা দেশে ছড়ানো প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখবো। যেমন মুন্সীগঞ্জে ইদ্রাকপুর কেল্লা রয়েছে নারায়ণগঞ্জেও রয়েছে এ ধরনের দুটি কেল্লা।’

তিনি আরও বলেন, ‘এই কেল্লাগুলো ও লালবাগ কেল্লাসহ যেগুলো আছে সেগুলোকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী আছে। প্রত্নতাত্ত্বিক সম্পদের ওপর নজর দেওয়ার সময় এসেছে। সারা দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সরজমিনে দেখে কী ধরনের সংরক্ষণের প্রয়োজন রয়েছে তা পর্যবেক্ষণ করে একটি নীতিমালা প্রণয়ন করা হবে।’

পরে তিনি মুন্সীগঞ্জ সদরের রাজা হরিশ চন্দ্রের দিঘি, মীরকাদিম সেতু, বাবা আদম শাহী মসজিদ, টঙ্গীবাড়ী উপজেলার সোনারং জোড়া মঠ এবং শ্রীনগরে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন।

এ সময় প্রত্নতত্ত্ব অধিদফতরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খান মিতা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ইতিহাস ও প্রত্নসম্পদের অনন্য ভাণ্ডার বরেন্দ্র গবেষণা জাদুঘর
মাটির নিচে লুকিয়ে থাকা প্রাচীন কাহিনির প্রত্নস্থল গোকুল মেধ
কুমিল্লার প্রাচীন প্রত্ননগরী রূপবান মুড়াতে একদিন
সর্বশেষ খবর
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক