মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০২২, ১৪:৪৮আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৪:৪৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বুধবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কানসাট এলাকার খড়কপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার ধোবড়া এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে নাজমুল ইসলাম সুমন এবং ট্রলিচালক কয়লার দিয়াড় এলাকার আবু বক্করের ছেলে আব্দুল মোমিন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, মোটরসাইকেল নিয়ে কানসাট থেকে সোনামসজিদের দিকে যাচ্ছিলেন সুমন। খড়কপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুই পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি