রাজশাহী ও রংপুরে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত

রাজশাহী প্রতিনিধি
২৫ মার্চ ২০২২, ১৯:৪০আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৯:৪০

রাজশাহী ও রংপুর বিভাগে আগামী রবিবার (২৭ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৫টায় রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় সংবাদ সম্মেলন করেন তিনি। আগের দিন বৃহস্পতিবার বিকালে একই স্থানে সংবাদ সম্মেলন করে উত্তরাঞ্চলের ১৬ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন।

২০২১ সালের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হন। এ ঘটনায় গ্রেফতার বাসচালকের আজও জামিন না হওয়ায় এই কর্মসূচি দেওয়া হয়। এর আগে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। স্মারকলিপি দেওয়া হয় জেলা প্রশাসককে। সে সময় চালক আবদুর রহিমের মুক্তির জন্য ২৪ মার্চ পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। ২৪ মার্চ তার জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে আদালত। এর প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়।

শুক্রবার সংবাদ সম্মেলনে মাহাতাব হোসেন চৌধুরী লিখিত বক্তব্যে জানান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক কথা বলে আগামী ২৯ মার্চ চালকের জামিনের ‘সুব্যবস্থা’ করার আশ্বাস দিয়েছেন। তার বিশেষ অনুরোধে ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হলো।

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আবদুর রহমান পটল, জেলা ট্রাক ও ট্যাংক লরি এবং কাভার্ড ভ্যান সমিতির সভাপতি ফরিদ আলী, জেলা মিশুক ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ভুলুসহ অন্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
ধর্মঘট প্রত্যাহার, বাস চলছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে
নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
দুদিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, মঙ্গলবার থেকে চলবে বাস
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী