চলন্ত ট্রেন থেকে ঘুমন্ত যাত্রী পড়ে পা বিচ্ছিন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ২২:৫৮আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২২:৫৮

সিরাজগঞ্জের কামারখন্দ এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে বেলাল হোসেন (৪২) নামে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাড়াকান্দি রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বেলাল হোসেন কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার উমর মজিদ ইউনিয়নের লতাবর গ্রামের মো. আব্দুল সামাদের ছেলে এবং পেশায় একজন দিনমজুর। 

সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই সানোয়ার হোসেন বলেন, বেলাল হোসেন সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলেন। তিনি ট্রেনের দরজার পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে কামারখন্দের বাড়াকান্দি এলাকায় এলে নিচে পড়ে যায়। ট্রেনে কাটা পড়ে তার পায়ের হাঁটুর নিচের অংশ আলাদা হয়ে যায়। স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে আমরা ঘটনাস্থলে যাই।

তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগিতায় তাকে তাৎক্ষণিক উদ্ধার করে প্রথমে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরাই পকেট থেকে টাকা দিয়ে তার চিকিৎসার ওষুধ কিনে দিয়েছি।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পা আলাদা হয়ে গেলেও আশঙ্কাজনক নয়।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী