জুতার প্রাইস ট্যাগ পাল্টিয়ে অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের বাটা শো-রুমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নকল আইসক্রিম বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সিরাজগঞ্জ শহরের বড় বাজারে এই অভিযান চালানো হয়।
তিনি জানান, দুপুরে শহরের বড় বাজার এলাকায় বাটার শো-রুমে অভিযান চালানো হয়। এ সময় ১৪৯৯ টাকার জুতা ১৭৯৯ ও ১৩৯৯ টাকার স্যান্ডেল ১৪৯৯ টাকা বিক্রি করায় ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর একই বাজারে প্রাণ ব্যান্ডের নকল আইসক্রিম বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।









