উত্তরের সড়কে বেড়েছে গাড়ির চাপ, ৪ পয়েন্টে ধীরগতি  

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২২, ১৩:০৬আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৩:০৬

 

 

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কের অন্তত চারটি পয়েন্টে ধীরগতি দেখা দিয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল থেকে মহাসড়কের নলকা এলাকায় এ চিত্র দেখা যায়।

সরেজমিন মহাসড়ক ঘুরে, চালক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ ঘনিয়ে আসায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অন্যান্য সময়ের চেয়ে যানবাহনের চাপ বেড়েছে। রাতের বেলায় পণ্যবাহী ট্রাক চলাচল বাড়ায় এই চাপ আরও বাড়বে। এর প্রভাবে মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজটপ্রবণ মুলিবাড়ি, কড্ডা, নলকা, পাচলিয়া পয়েন্টে যানবাহনের ধীরগতি দেখা গেছে। 

হানিফ পরিবহনের বাসচালক আসাদুজ্জামান বলেন, নতুন নলকা সেতুর অ্যাপ্রোচ সড়কে উঠতে বেগ পেতে হচ্ছে যানবাহন চালকদের। অতিরিক্ত ঢালু অ্যাপ্রোচ সড়কে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুতফর রহমান বলেন, বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার সঙ্গে উত্তরের ১৬ ও দক্ষিণের ৬ জেলায় যানবাহন চলাচল করে। গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়ক ব্যবহারের বিকল্প নেই। প্রতিবছরেই ঈদ মৌসুমে এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হওয়ায় যানজটে নাকাল হতে হয় যাত্রীদের। এই মহাসড়কে দিয়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার যানবাহন চলাচল করে এবং ঈদের সময় ৩৫ থেকে ৪০ হাজার যানবাহন চলাচল করে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে প্রায় ৪৫০ জন পুলিশ মোতায়েন থাকবে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় ১৫০ জন করে তিন ভাগে বিভক্ত হয়ে পালাক্রমে দায়িত্ব পালন করবেন।

ওসি আশ্বস্ত করেন, এবার সড়কে ধীরগতি থাকলেও যানজট সৃষ্টির আশঙ্কা নেই। আর যেকোনও পরিস্থিতিতে লেন মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছেন পুলিশ সদস্যরা।

/টিটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরগতি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী