গাড়ির চাপ থাকলেও স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২২, ২২:১১আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ২২:১১

সিরাজগঞ্জের মহাসড়কে শুক্রবার (২৯ এপ্রিল) সকালে যানজট থাকলেও রাতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক থেকে শুরু করে হাটিকুমরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত অন্তত ৩৫ কিলোমিটার মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। 

সূত্র জানায়, সকাল থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে কড্ডার মোড়, ঝাঐল ওভারব্রিজ হয়ে নলকা মোড় পর্যন্ত ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। তবে জেলা পুলিশের তৎপরতায় চালাচল স্বাভাবিক হয়েছে‌। 

সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, ঈদে ঘরফেরা মানুষের চাপ বাড়ায় সকাল থেকে মহাসড়কে কখনও ধীরগতি আবার কখনও থেমে থেমে যানজট দেখা দেয়। তবে সন্ধ্যার পর থেকে মহাসড়ক অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, সড়কে গাড়ির প্রচুর চাপ রয়েছে। নলকা সেতুর পূর্বপাশে সকালে কিছুটা যানজট ছিল। তবে সকাল ১১টার মধ্যে তা স্বাভাবিক হয়েছে। সন্ধ্যার পর থেকে মহাসড়কে কোনও যানজট বা ধীরগতি নেই বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী