র‍্যাব-সিআইডির কর্মকর্তা পরিচয়ে অর্থ হাতিয়ে নিতেন তিনি

জয়পুরহাট প্রতিনিধি
০৬ মে ২০২২, ০৮:৫২আপডেট : ০৬ মে ২০২২, ০৮:৫২

জয়পুরহাট শহরের খঞ্জনপুর চৌরাস্তা সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী ও সিআইডির ভুয়া আইডি কার্ডসহ আলমগীর হোসেন নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৫ মে) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার প্রতারক জয়পুরহাট সদর উপজেলার সওদাগরপাড়ার মৃত সওদাগর শেখের ছেলে।

জয়পুরহাটর র‍্যাব-৫-এর সিপিসি-৩ অধিনায়ক মেজর হাসান মাহমুদ জানান, অভিযুক্ত আলমগীর হোসেন বিভিন্ন সময় র‍্যাব, সিআইডি, পুলিশ ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে, চাকরি দেওয়া, বিদেশ পাঠানো, পাওনা টাকা উত্তোলনের নামে মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন।

তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে সেনাবাহিনীর একটি ও সিআইডির একটি ভুয়া আইডি কার্ড, র‍্যাবের পোশাক পরা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, চেকের পাতা দুইটি, একটি মোটরসাইকেলসহ নগদ সাত হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি