পিস্তল হাতে ফেসবুকে ছবি, ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৯ মে ২০২২, ১৬:০০আপডেট : ০৯ মে ২০২২, ১৬:০৬

পিস্তল হাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করা পাবনার ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুলকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-৫। 

রবিবার (৮ মে) রাতে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা এলাকার একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৯ মে) সকালে র‍্যাব-৫ এর সদরদফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার রাতুলের বাড়ি পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছী গ্রামে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। এছাড়া সদ্য বিলুপ্ত পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ছিলেন তিনি। তার বাবার নাম মোস্তফা কামাল।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে রাতুলকে গ্রেফতার করা হয়। পরে নগরীর সাগরপাড়া এলাকার একটি পুরনো পরিত্যক্ত জমিদারবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রাতুল নিজের কাছে পিস্তল রাখতেন। কাছে আগ্নেয়াস্ত্র থাকার বিষয়টি সবাইকে জানানোর জন্য নিজেই ছবি প্রকাশ করেছিলেন। রাতুল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি নিজেকে বড় ধরনের সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করতে এই ছবি প্রকাশ করেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে ছাত্রলীগ নেতা রাতুলের কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর একটিতে দেখা যায়, হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন রাতুল। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি