বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা

নাটোর প্রতিনিধি
০৯ মে ২০২২, ২১:১৮আপডেট : ০৯ মে ২০২২, ২১:১৮

বেশি দামে তেল বিক্রি করায় নাটোরের বড়াইগ্রামের দুই ও বাগাতিপাড়ার চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (৯ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মেহেদী হাসান তানভীর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পাল।

মেহেদী হাসান তানভীর জানান, বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে দুপুরে অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় অনামিকা স্টোরকে তিন হাজার এবং জলিল স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

প্রিয়াঙ্কা দেবী পাল জানান, বিক্রির লাইসেন্স না থাকলেও অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রির অপরাধে সোমবার দুপুরে উপজেলার পাকা ইউনিয়নের একডালা বাজারের বিদ্যুৎকে ২০ হাজার ও কামাল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দয়রামপুর বাজারের সোহেল রানাকে ১০ হাজার ও বিহারকোল বাজারের ফজলুর রহমানকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই উপজেলার কয়েকটি বাজারে কিছু অসাধু ব্যবসায়ী ভোক্তা অধিকার আইন অমান্য করে বেশি মূল্যে পেট্রোল বিক্রি করছিল। পেট্রোল-অকটেনের বাজার নিয়ন্ত্রণ রাখতে এই অভিযান চালানো হয়। এমন অভিমান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম