নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিললো নরসুন্দরের লাশ

বগুড়া প্রতিনিধি
১১ মে ২০২২, ১৭:৪৩আপডেট : ১১ মে ২০২২, ১৭:৪৩

বগুড়ার শাজাহানপুর উপজেলায় শফিকুল ইসলাম (৩৮) নামে এক নরসুন্দরের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিন দিন পর বুধবার (১১ মে) দুপুর ১টায় উপজেলার শাকপালা গোয়ালগাড়ি গ্রামের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

শফিকুল ইসলাম গাইবান্ধার সাঘাটার মৃত এরশাদ সরকারের ছেলে। শাজাহানপুর উপজেলার শাকপালা স্ট্যান্ডে নরসুন্দরের কাজ করতেন তিনি।

পুলিশ ও স্বজনরা জানান, ১০ বছর ধরে শাকপালা পশ্চিমপাড়ায় পরিবার নিয়ে বসবাস করছিলেন শফিকুল। গত ৯ মে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। বুধবার দুপুরে বাড়ির কাছে একটি ডোবায় লাশ পাওয়া যায়। তারা গলা ও পেটে ক্ষত চিহ্ন আছে।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুর রউফ জানান, এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনও ক্লু পাওয়া যায়নি। বেশ কয়েকজনকে থানায় ডেকে এনেও কোনও তথ্য মেলেনি। 

তিনি আরও জানান, পূর্ব বিরোধের জের ধরে তাকে ছুরিকাঘাত করে লাশ ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিকাল পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী