বিদ্যালয়ে ইউএনও, আসেননি প্রধান শিক্ষক ২২৪ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ৫০

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ মে ২০২২, ১৮:০৫ আপডেট : ১৫ মে ২০২২, ১৮:০৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে গেছেন ইউএনও জাহিদ হাসান সিদ্দিকি। শনিবার (১৪ মে) দুপুরে বিদ্যালয়ে প্রবেশ করে তিনি প্রধান শিক্ষককেই অনুপস্থিত দেখেন। প্রধান শিক্ষক ছাড়া বাকি তিন শিক্ষক উপস্থিত ছিলেন। তবে পুরো স্কুলের ২২৪ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল মাত্র ৫০ জন শিক্ষার্থী।

জানা গেছে, স্কুলে গিয়ে ইউএনও চতুর্থ শ্রেণির ক্লাসে প্রবেশ করেন। এ সময় ওই শ্রেণির ৫৬ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল মাত্র ১০ জন। হাজিরা খাতায় দেখা যায়, শ্রেণি শিক্ষক কোনও শিক্ষার্থীর নাম ওঠাননি। প্রধান শিক্ষিকা রিনা আক্তারের অনুপস্থিতির বিষয়ে অন্যান্য শিক্ষকরা কোনও সদুত্তর দিতে পারেননি ইউএনওকে।

ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী জানান, মাজনাবাড়িতে অন্য প্রকল্পের কাজ পরিদর্শনে যান তিনি। পাশেই প্রাথমিক বিদ্যালয় দেখে হঠাৎ প্রবেশ করেন।

তিনি বলেন, ‘বিদ্যালয়ে প্রবেশ করে দেখি, চার শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক ছাড়া তিন শিক্ষক উপস্থিত রয়েছেন। পরে জানতে পারি, ওই প্রধান শিক্ষক নিয়মিত স্কুল করেন না। তার ভাই আলমগীর হোসেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সে সবই করে। প্রধান শিক্ষক তার ঊর্ধ্বতন কারও কাছ থেকে ছুটিও নেননি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে।’

কাজিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘চরের বিদ্যালয়গুলোতে সমস্যা হচ্ছে। লোকবল স্বল্পতার কারণে সঠিক মনিটরিং করাও সম্ভব হয়ে ওঠে না। মাজনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা ইউএনও স্যার জানিয়েছেন। ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
বাথানের ঘর থেকে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি