বিয়ের দুই মাস পর স্বামীকে হত্যা, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০২২, ১৮:৩০আপডেট : ১৭ মে ২০২২, ১৮:৩০

বিয়ের দুই মাস পর স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহজাদপুর উপজেলার বাড়াবিল উত্তরপাড়া গ্রামের নিহত মনিরুল হকের স্ত্রী মুক্তি খাতুন (২২) ও একই গ্রামের সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিন (২৩)। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোস্তফা কামাল।

আদালতের পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রহমান বলেন, বিয়ের দুই মাস পর ২০১৯ সালের ৩ জুন রাতে স্বামী মনিরুলের সঙ্গে দাদা হোসেন আলীর বাড়িতে বেড়াতে যান মুক্তি। সেদিন রাতের খাবার খেয়ে একই ঘরে ঘুমাতে যান তারা। খাবারের সঙ্গে স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ান এবং ঘরের দরজা খোলা রেখে দেন মুক্তি। এরপর তুহিন ঘরে ঢুকলে পূর্বপরিকল্পনা অনুযায়ী দুজনে মিলে মনিরুলকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় মনিরুলের বাবা জেলহক প্রামাণিক শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন।
সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ মামলার রায় দেন বিচারক।

পরিদর্শক মোস্তফা কামাল বলেন, আসামিদের উপস্থিতিতেই আদালত এই রায় দিয়েছেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী