সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো কলেজছাত্রের

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০২২, ১৩:৪৯আপডেট : ২৫ মে ২০২২, ১৩:৪৯

সিরাজগঞ্জে বাসচাপায় জিসান (১৯) নামে কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সিফাত হোসেন (১৮) নামে আরেক ছাত্র।

বুধবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে খোকশাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুঘর্টনা ঘটে।

জিসান শহরের পৌর এলাকা সমাজ কল্যাণ মোড়ের জুয়েল শেখের ছেলে এবং ছোনগাছা কারিগরী কলেজের ছাত্র। আহত সিফাত একই এলাকার মানুনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে নগাঁছা যাচ্ছিলেন জিসান ও সিফাত। খোকশাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে অজ্ঞাত বাসের চাপায় ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়। আহত হয় তার বন্ধু সিফাত। তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী