নাটোরে বন্ধ করে দেওয়া হলো ৭ অবৈধ ক্লিনিক

নাটোর প্রতিনিধি
২৮ মে ২০২২, ১৮:০৬ আপডেট : ২৮ মে ২০২২, ১৮:০৬

স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী নাটোরে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান চলছে। সদর উপজেলায় এই অভিযান পরিচালনা করে সাতটি অবৈধ ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযান চলবে অন্যান্য উপজেলাতেও।

সদর উপজেলায় বন্ধ করে দেওয়া ক্লিনিকগুলো হলো– শহরের মাদ্রাসা মোড় এলাকার পদ্মা ক্লিনিক, সেন্ট্রাল ল্যাব ও প্রাইম ডায়াগনস্টিক, চকরামপুরের হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক, চকবৈদ্যনাথের মদিনা চক্ষু হাসপাতাল, হাফরাস্তার তামান্না ডিজিটাল ডায়াগনস্টিক এবং বড়হরিশপুরের বরাত ডায়াগনস্টিক।

জেলা সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন বলেন, শনিবার বেলা ১১টা থেকে সদর উপজেলায় অভিযান চালিয়ে সাতটি ক্লিনিক বন্ধ করা হয়েছে। অন্যান্য উপজেলায়ও অভিযান চালানো হবে।’

তিনি বলেন, জেলায় মোট নিবন্ধিত ক্লিনিকের সংখ্যা ১১৫টি। আর অবৈধ ক্লিনিকের সংখ্যা ২০টির বেশি। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ১৩টি। আজ সাতটি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকিগুলোও বন্ধ করে দেওয়া হবে।

/আরকে/এএম/
সম্পর্কিত
নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
হাম উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু
মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, আহত দুই শ্রমিক
সর্বশেষ খবর
শিক্ষার ব্যয় বৃদ্ধি, বৈষম্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা চ্যালেঞ্জ
শিক্ষার ব্যয় বৃদ্ধি, বৈষম্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা চ্যালেঞ্জ
সব উপজেলা-থানায় কাল বিক্ষোভ করবে জামায়াত  
সব উপজেলা-থানায় কাল বিক্ষোভ করবে জামায়াত  
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল