ধান মজুতের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি
০২ জুন ২০২২, ১৮:৪৮আপডেট : ০২ জুন ২০২২, ১৮:৪৮

নাটোরের গুরুদাসপুর ও সিংড়া উপজেলায় এক হাজার ৬৬৯ মেট্রিক টন ধান অবৈধ মজুতে তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই মজুত ধান দ্রুত বিক্রির আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নাটোর র‌্যাবের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন এবং সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার (২ জুন) দুপুরে গুরুদাসপুরের চাচকৈড় বাজার এলাকায় অবৈধভাবে ধান-চাল মজুতের দায়ে মেসার্স আল আমিন অটো রাইস মিলের মালিককে ৫০ হাজার টাকা, ওজনে কারচুপির দায়ে মেসার্স বিলাস এন্টারপ্রাইজের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই দুই প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুত এক হাজার ১৬৯ মেট্রিক টন ধান আগামী সাত দিনের মধ্যে বিক্রির নির্দেশনা দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

অপরদিকে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতিয়ান্দহ বাজারে সবুজ চাল মিলের মালিক সবুজ মানীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি তিনটি গুদামে ৫০০ মেট্রিক টন ধান মজুত করে রেখেছিলেন। আগামী তিন দিনের মধ্যে তাকে মজুত ধান বিক্রির আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম