বেলকুচির এক স্থানে চার ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ জুন ২০২২, ২৩:০৮আপডেট : ০৮ জুন ২০২২, ২৩:০৮

সিরাজগঞ্জের বেলকুচিতে দুইটি গ্রুপ প্রায় একই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে। বুধবার (৮ জুন) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।

বেলকুচি থানা সূত্রে জানা গেছে, গত রবিবার (৫ জুন) বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ও ইউপি সদস্য আব্দুল কাদের প্রামানিকের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলকুচির চালা বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচির ডাক দেয় স্থানীয় সরকার প্রতিনিধি ফোরাম।

পাশাপাশি একই দিনে বেলকুচি উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ একই স্থানে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। দুই গ্রুপ একই দিনে পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালা বাস স্ট্যান্ড এলাকা থেকে বেলকুচি কলেজ মোড় বঙ্গবন্ধু স্কয়ার পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা বলেন, পাশাপাশি স্থানে দুটি গ্রুপের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ যদি এটি ভঙ্গ করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হবে।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান বলেন, প্রায় একই স্থানে দুই গ্রুপের প্রোগ্রাম ডাকায় যাতে কোনও ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় সে দিকে লক্ষ্য রেখে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম