মাস্ক পরে ভোট দিতে এসে বহিরাগত যুবক আটক

জয়পুরহাট প্রতিনিধি
১৫ জুন ২০২২, ১৬:৪৯আপডেট : ১৫ জুন ২০২২, ১৬:৪৯

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে মো. মোসাদ্দেক (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টায় ইউনিয়নের বিনশিরা গোড়না সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। মোসাদ্দেকের বাড়ি পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের কাশরা গোবিন্দপুর গ্রামে।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিনহাজুল ইসলাম বলেন, ‌‘সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। সাড়ে ৩টায় এক যুবক মাস্ক পরে ভোট কেন্দ্রে প্রবেশ করে। তবে ভোট দেওয়ার আগেই লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে আটক করে সোপর্দ করেছে। আমি ভোট কেন্দ্রে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানিয়েছি। তিনি এসে ব্যবস্থা নেবেন।’

কেন্দ্রে দায়িত্বরত পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর সরকার বলেন, ‘স্থানীয়রা এক যুবককে আটক করে নিয়ে আসে। তার মুখে মাস্ক ছিল। পরে জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছে, এক ভ্যানচালক তার হাতে চিরকুট ‍ধরিয়ে ভোট দিয়ে আসতে বলে। কোন প্রতীকে ভোট দিয়ে আসতে বলেছে সে বিষয়ে কিছু জানায়নি। তাকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের