সিরাজগঞ্জে কৃষক হত্যায় ৮ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০২২, ১৮:১৬ আপডেট : ২৭ জুন ২০২২, ১৮:১৬

সিরাজগঞ্জের কাজীপুরে জেলহক মন্ডল নামে এক কৃষককে হত্যার দায়ে আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ দণ্ডাদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের অতিরিক্ত পিপি ওয়াজ করোনী লকেট ও এপিপি শামসুল আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কাজীপুর উপজেলার মাজনাবাড়ি গ্রামের আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক মাস্টার, শফিকুল ইসলাম, শালগ্রামের সুরুত আলী, হায়দার আলী, আমজাদ হোসেন ও জামালপুর জেলার সরিষাবাড়ীর মনির হোসেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, কাজীপুর উপজেলার মাজনাবাড়ি গ্রামের জেলহক মন্ডলের সঙ্গে একই গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ১৯৯৬ সালের ১৭ মার্চ বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যায় আব্দুর রাজ্জাক ও তার লোকজন। ধানকাটার খবর পেয়ে জেলহকের লোকজন ঘটনাস্থলে গেলে রাজ্জাক মাস্টারের লোকজন অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় জেলহক নিহত হন। 

এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহিম ৩৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ৩৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ রায় দেন বিচারক।

/এএম/
সম্পর্কিত
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম