বগুড়া-কাহালু সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

বগুড়া প্রতিনিধি
০১ জুলাই ২০২২, ১১:২৫আপডেট : ০১ জুলাই ২০২২, ১১:২৫

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বগুড়া-কাহালু সড়ক। প্রতিদিন শত শত যানবাহন এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে। মাঝে মাঝে গাড়ির চাকা দেবে বা উল্টে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ও জনপথ বিভাগ বলছে, সম্প্রতি ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও বর্ষার পর কাজ শুরু হবে।

জানা গেছে, বগুড়া শহরের তিনমাথা এলাকা থেকে কাহালু উপজেলা সদরের চারমাথা হয়ে দরগাহাট পর্যন্ত মোট ১১ কিলোমিটার সড়ক। গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। খানাখন্দ ভরাটে ইট ব্যবহার করা হলেও তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সড়কের খানাখন্দ ভরাটে ইট ব্যবহার করা হলেও তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে

এ সড়কে চলাচলকারি ট্রাকচালক আমিনুর রহমান, অটোরিকশা চালক সিরাজুল ইসলাম, বগুড়া-কাহালু রুটের বাসচালক মন্তেজার রহমান জানান, সড়কটির অবস্থা খুব খারাপ। সুস্থ মানুষ চলাচল করলে অসুস্থ হয়ে পড়বে। অবিলম্বে সড়কের কার্পেটিং শুরু না করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, বগুড়া-কাহালু দরগাহাট ১১ কিলোমিটার সড়ক কার্পেটিংয়ের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিলম্বে ঠিকাদার নিয়োগ দেওয়ায় বর্ষা মৌসুমে তারা কাজ শুরু করতে পারছে না। বর্ষার পরপরই কাজ শুরু হবে।

এ বিষয়ে বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, ‘বগুড়া-কাহালু সড়ক সংস্কার কাজে ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। বর্ষায় ভালো কাজ হবে না, তাই অপেক্ষা করতে হচ্ছে।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
গ্রামে ১০ থেকে ১৫ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অতিষ্ঠ মানুষ
অর্ধেকে নেমেছে সরবরাহ, সারা দেশে দিনে ৮-৯ ঘণ্টা লোডশেডিং
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি