ঈদের ছুটিতে বাড়িতে এসে প্রাণ গেলো পুলিশ সদস্যের

নওগাঁ প্রতিনিধি
১১ জুলাই ২০২২, ১২:২২ আপডেট : ১১ জুলাই ২০২২, ১২:২২

নওগাঁর রাণীনগর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম (৪৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার কুজাইল বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

শাহিন আলম রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামের ওসমান আলীর ছেলে। তিনি রাজশাহীর গোদাগাড়ী থানায় কর্মরত ছিলেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে রাণীনগর থেকে বান্দাইখাড়ায় বোনের বাড়ি যাচ্ছিলেন শাহিন আলম। সন্ধ্যায় সাড়ে ৬টায় কুজাইল বাজার এলাকায় পৌঁছালে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে শাহিনের মাথা থেঁতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহিনের স্ত্রী গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি আছেন।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসানের জামিন নাকচ
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি