হত্যা মামলার পর ৩০ বছর আত্মগোপনে

নাটোর প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ১৫:৩৭ আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৫:৩৭

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ব্যবসায়ী শাহাদতকে (৩২) হত্যার ৩০ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাহজাহান আলী ওরফে সোহরাব হোসেন স্বপনকে (৫৪) গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহজাহান আলী নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের পশ্চিম সোনাপাতিল গ্রামের হোসেন আলীর ছেলে। আত্মগোপনের পর থেকে তিনি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাটাবাড়ী এলাকার বাসিন্দা।

রাজশাহী র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ ও নাটোর র‍্যাব অফিসের কোম্পানি কমান্ডার এএসপি ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, ১৯৯২ সালে একই এলাকার ফিরোজাকে বিয়ে করেন শাহজাহান। এরপর ওই মেয়েকে কেন্দ্র করে স্থানীয় মাছ ও মাইক সার্ভিস ব্যবসায়ী শাহাদতের সঙ্গে বিরোধ হয়। একই বছরের ১৭ মে স্থানীয় বারনই নদীতে গোসল করতে নামেন দুই জন। বিরোধের জেরে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে শাহাদতের বুকে উপর্যুপরি আঘাত করেন শাহজাহান। এতে তার মৃত্যু হয়। 

ওই ঘটনায় নিহতের ভাই সেকেন্দার আলী হত্যা মামলা করেন। ১৯৯৫ সালে ২৯ মে শুনানি শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত।

এরপর থেকে দিনাজপুরের ফুলবাড়ীতে সোহরাব হোসেন স্বপন নামে দর্জির কাজ করে বসবাসের পাশাপাশি ওই নামে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন শাহজাহান। গত ১০ বছর ধরে তিনি গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় কাজ করছিলেন। গোপনে খবর পেয়ে তাকে সিরাজগঞ্জ গ্রেফতার করেছে র‍্যাব।

/এসএইচ/
সম্পর্কিত
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
যে কারণে মিসরের ছয় সাংবাদিককে গ্রেফতার করা হলো
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি