শিক্ষককে পিটিয়ে ইউনিয়ন পরিষদে নেওয়া চেয়ারম্যান গ্রেফতার

নাটোর প্রতিনিধি
০৪ আগস্ট ২০২২, ১৪:৫০আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৪:৫০

মাদ্রাসা পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে নাটোর সদর উপজেলার হয়বতপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক জাফর বরকতকে মারধরের মামলায় লক্ষ্মীপুর খোলাবাড়ুয়া ইউপির চেয়ারম্যান নূরুজ্জামান কালুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) তাকে আদালতে উপস্থিত করা হয়। বিকালে তার জামিন বিষয়ে আদেশ দেবেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গুলজার রহমান।

সদর থানার ওসি নাছিম আহম্মেদ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই সঞ্জয় এবং কোর্ট ইন্সপেক্টর নজমূল হকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। 

মাদ্রাসা থেকে পিটিয়ে শিক্ষককে নেওয়া হলো ইউনিয়ন পরিষদে

সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, বুধবার বিকালে ওই মাদ্রাসার ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক জাফর বরকত মারপিট করা হয়। এক পর্যায়ে শিক্ষককে পিটিয়ে মাদ্রাসা থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে নির্যাতনের শিকার শিক্ষক ওই চেয়ারম্যান, তার ছেলে জয় এবং আরও পাঁচ জনসহ মোট সাত জনের নামে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাতে অভিযান চালিয়ে ওই চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সঞ্জয় জানান, বৃহস্পতিবার দুপুরের কিছু আগে আসামিকে কোর্টে চালান দেওয়া হয়। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

কোর্ট ইন্সপেটর নজমূল হক বলেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গুলজার রহমানের আদালতে আসামিকে হাজিরের পর জামিন আবেদন করেন তার আইনজীবী। বিকালে এ বিষয়ে আদেশ দেবেন আদালত।

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের