নিজ গলায় ছুরি চালিয়ে প্রাণ দিলেন ব্যবসায়ী

নাটোর প্রতিনিধি
০৪ আগস্ট ২০২২, ১৭:৫০আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৮:১৩

নিজ গলায় চুরি চালিয়ে প্রাণ দিয়েছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার সোহেল নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে ওই ঘটনা ঘটান তিনি।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। নিহত ব্যবসায়ী বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার কালিকাপুর মহল্লার মোহাম্মদ উল্লাহর ছেলে।

জানা গেছে, নিজের পুঁজির সঙ্গে প্রায় ১৪-১৫ লাখ টাকা ঋণ নিয়ে ২/৩টি জমি কেনেন এই মোবাইল ব্যবসায়ী। তার বিশ্বাস ছিল ব্যবসা পরিচালনা করে কিস্তি আকারে ওই ঋণ পরিশোধ করতে পারবেন। কিন্তু ব্যবসায় মন্দার কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। এদিকে ঋণ পরিশোধের জন্য বার বার চাপ দিতে থাকেন ঋণদাতারা। অবশেষে ঋণের চাপ সহ্য করতে না পেরে নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের