তরুণীকে ধর্ষণের মামলায় নাইটগার্ড কারাগারে 

নাটোর প্রতিনিধি
০৮ আগস্ট ২০২২, ২১:৪৩আপডেট : ০৮ আগস্ট ২০২২, ২১:৪৮

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পোস্ট অফিসের একটি কক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন এক তরুণীকে ধর্ষণের ঘটনায় নাইটগার্ডকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ সময় ওই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার (৮ আগস্ট) বিকালে শুনানি শেষে জুডিশিয়াল আমলি আদালত-১-এর বিচারক মোসলেম উদ্দীন ওই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নাটোর কোর্ট ইন্সপেক্টর নজমূল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ওই আসামির নাম মাজদার রহমান (৬৫)। সে লালপুরের বৈদ্যনাথপুর এলাকার রব্বানীর ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবীর ও কোর্ট ইন্সপেক্টর নজমূল হক মানলাসূত্রে জানান, রবিবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন- তার বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে গত ২৯ জুলাই দুপুর ২টার দিকে পোস্ট অফিসের দিকে যায়। এ সময় ওই অফিসের নাইটগার্ড পরিত্যক্ত একটি কক্ষে নিয়ে তার মেয়েকে ধর্ষণ করে। ঘটনার পর বাড়ি ফিরে তার মেয়ে বিষয়টি নানাভাবে তাদেরকে বোঝাতে চাইলেও তারা পরিষ্কার বোঝেননি। পরে গত ৬ আগস্ট ওই অফিসেরই পোস্টম্যান বিল্লাল হোসেন কিশোরীর বাবাকে ঘটনাটি জানান।  
 
মামলা দায়েরের পর রাতেই আসামিকে গ্রেফতারের পর সোমবার দুপুরের দিকে কোর্টে পাঠায় পুলিশ।

/টিটি/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান