অর্থ আত্মসাৎ মামলায় কৃষি অফিসের নৈশপ্রহরী কারাগারে 

বগুড়া প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ০৮:৩৬আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০৮:৩৬

বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ধুনট উপজেলা কৃষি অফিসের নৈশপ্রহরী লুৎফর রহমানকে (২৮) গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। 

রবিবার (১৪ আগস্ট) আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়। এর আগে ধুনট থানা পুলিশ শনিবার রাতে তাকে সিরাজগঞ্জের বাড়ি থেকে গ্রেফতার করে। লুৎফর রহমান পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা গ্রামের কেরামত আলীর ছেলে। 

পুলিশ ও এজাহার সূত্র জানায়, প্রায় পাঁচ বছর আগে বগুড়ার শেরপুর উপজেলার এক ব্যবসায়ীর কাছে টাকা ধার নেন লুৎফর। পরে টাকা ফেরত চাইলে তিনি তালবাহানা শুরু করেন। টাকা না পেয়ে ওই ব্যবসায়ী গত ২০১৯ সালে লুৎফরের বিরুদ্ধে বগুড়ার আদালতে মামলা করেন। গত ২৮ জুলাই আদালত ওই মামলায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ ১০ হাজার টাকা বাদীকে পরিশোধের নির্দেশ দেন। রায় ঘোষণার পর থেকে লুৎফর পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, শনিবার রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, নৈশপ্রহরী লুৎফর রহমানের সাজা ও গ্রেফতারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এছাড়া বিধি মোতাবেক তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী