জুতা নিয়ে উঠলেন বঙ্গবন্ধুর ম্যুরালে, ক্ষমা চেয়ে বিজ্ঞপ্তি

নাটোর প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ২০:২৮আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২০:২৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় বাগাতিপাড়া উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাগাতিপাড়া সাব-রেজিস্ট্রার অফিসের সাব-রেজিস্ট্রার রেজওয়ান আলমগীরসহ অন্যরা।

কিন্তু পুষ্পস্তবক অর্পণের সময় সঙ্গীদের পা খালি থাকলেও ওই সাব-রেজিস্ট্রারের পায়ে ছিল জুতা। কিছুক্ষণের মধ্যেই এর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দা, প্রতিবাদ ও সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নজরে এলে বিকালে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ওই ঘটনাকে ‘বিব্রতকর’ বলে উল্লেখ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত  ইউএনও নিশাত আনজুমান অনন্যা।

এ বিষয়ে জানতে চাইলে সাব-রেজিস্ট্রার রেজওয়ান আলমগীর দাবি করেন, তিনি বৃষ্টির কারণে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলেছেন। তাই ক্ষমা চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, পুষ্পস্তবক অর্পণকালে বৈরী আবহাওয়ায় আকস্মিক বৃষ্টির কারণে তাড়াহুড়ো করায় ঘটনাটি ঘটেছে। সম্পূর্ণভাবে অবচেতনে, ভুলবশত ও অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। এর জন্য আমি কর্তৃপক্ষ, দেশ ও জাতির কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি অনুতপ্ত ও লজ্জিত। সবার কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি।

/এফআর/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
ইউএনও কার্যালয়ে ভাঙচুর ও সাংবাদিক লাঞ্ছনা: ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার 
ভাঙা সাইকেল আর দিনমজুরির পথ পেরিয়ে ফারিহা আজ ‘দেশসেরা ফুটবলার’  
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস