পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ২০:৪৫আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২০:৪৫

নাটোরের লালপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে চাচাতো-জেঠাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের কৃষ্ণরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- কৃষ্ণরামপুর এলাকার সাজেদুল ইসলামের ছেলে মো. আলিফ (৪) ও শাহিনুরের ছেলে মো. শান্ত (৩)।

আড়বাব ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) কফিল উদ্দিন বলেন, সাজেদুল ও শাহিনুর দুই ভাই। দুই ভাইয়ের একটি করে ছেলেসন্তান ছিল। বুধবার দুপুরের খাবারের পর আলিফ ও শান্ত বাড়িতে খেলছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজ করতে থাকেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে রান্নাঘরের পেছনের ডোবায় খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম