বজ্রাঘাতে মৃতদের লাশ দেখে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৪১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০২:৪১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রাঘাতে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে উপজেলার শিবপুর গ্রামের একই পরিবারের পাঁচ জন ছিলেন। সেই মরদেহ দেখতে গিয়ে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন পাশের এনায়েতপুর মল্লিকপাড়া গ্রামের হোসনা খাতুন (৬০)। তিনি ওই গ্রামের শোভা আলী মল্লিকের স্ত্রী।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বিভিন্ন গ্রাম থেকে লোকজন বজ্রাঘাতে মৃতদের মরদেহ দেখতে আসে। সবার মতো এনায়েতপুর মল্লিকপাড়া থেকে শোভা আলী মল্লিকের স্ত্রীও আসেন। মরদেহ দেখে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন হোসনা খাতুন। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যায় শিবপুর গ্রাম থেকে মরদেহ দেখে ফেরার পথে এনায়েতপুর মল্লিকপাড়া গ্রামের শোভা আলী মল্লিকের স্ত্রী হোসনা স্ট্রোক করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী